ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা বিষয়ক কমিশনের মুখোমুখি হতে হবে ফ্রান্সের চার খেলোয়াড় সামির নাসরি, হাতেম বিন আরফা, ইয়ান এম’ভিলা ও জেরেমি মেনেজেকে।
মঙ্গলবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেত জানান, যত দ্রুত সম্ভব জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হবে।
ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর এক সাংবাদিককে গালি-গালাজ করেছিলেন নাসরি।
গ্র“প পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে হেরে যাওয়ার পর ড্রেসিং রুমে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার অভিযোগও আছে চার জনের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৩৬ঘ.
bdnews24