২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ সেপ্টেম্বর থেকে আগামী ফুটবল মৌসুম

মঙ্গলবার শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আগামী মৌসুম শুরু করার দিন-ক্ষণও ঠিক করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৫ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে আগামী ফুটবল মৌসুম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আগামী মৌসুম শুরু করার দিন-ক্ষণও ঠিক করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৫ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে আগামী ফুটবল মৌসুম। সোমবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৩ সালের ৩০ মের মধ্যে মৌসুম শেষ করার সিদ্ধান্তও নেয়া হয় এই সভায়। এদিকে চার বছরের জন্য গ্রামীণফোনের সঙ্গে আবার চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বাফুফে। সোমবার এক সংবাদ সম্মেলনে বাফুফের জেষ্ঠ্য সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “গ্রামীণফোন আগামী চার বছর বাফুফের সঙ্গে থাকবে। তাই আগামীতে আমাদের স্পন্সর খরা কিছুটা হলেও কাটবে।” “এখন থেকে নিয়মিতভাবে সুপার কাপ ও স্বাধীনতা কাপের মতো টুর্নামেন্ট আয়োজন করাও সম্ভব হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩০৩ঘ.