ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাফায়েল নাদালের বিদায়ের মাত্র একদিন পর বিপদে পড়েছিলেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। শুক্রবার উইম্বলডনের তৃতীয় রাউন্ডের খেলায় জোকোভিচ প্রথম সেটে হেরে গিয়েছিলেন। আর দীর্ঘ পাঁচ সেটের লড়াইয়ের পর জিতেছেন ফেদেরার।
পুরুষ র্যাংকিংয়ের এক নম্বর তারকা জোকোভিচ ৪-৬, ৬-২, ৬-২, ৬-২ গেমে র্যাংকিংয়ের ২৮ নম্বর খেলোয়াড় রাদেক স্টেপানেককে হারিয়েছেন।
ফেদেরারের লড়াইটা ছিলো আরো কঠিন। র্যাংকিংয়ের তিন নম্বর এই তারকা ৪-৬, ৬-৭, ৬-২, ৭-৬, ৬-১ গেমে ফ্রান্সের জুলিয়ান বেন্নেতেয়াউ এর বিপক্ষে জেতেন।
ঠিকঠাক মতোই চলছে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভার জয়রথ। তাইওয়ানের শিয়েহ সু-উইকে ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করা এই রুশ তারকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২৪ ঘ.
bdnews24