ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনি আসলেই ক্লে-কোর্টে অপ্রতিরোধ্য, ‘কিং অব ক্লে’! এবারের ফ্রেঞ্চ ওপেনে আরো একবার তা প্রমাণিত। ফাইনালে নোভাক জোকোভিচকে ৬-৪, ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল।
গতবারই চ্যাম্পিয়ন হয়ে সুইডিশ-কিংবদন্তী বিওর্ন বোর্গের ৬টি ফ্রেঞ্চ ওপেন জয়ের কৃতিত্ব স্পর্শ করেছিলেন তিনি। সব মিলিয়ে এটি নাদালের একাদশ গ্র্যান্ড স্লাম শিরোপা।
প্রতিযোগিতার শুরুেে কই ‘ক্লে-কোর্টের রাজা’ নাদাল ছিলেন দুর্দান্ত, অপ্রতিরোধ্য। প্যারিসের রোলাঁ গারোঁ’র লাল মাটির কোর্টে ফাইনালে ওঠার পে একটি সেটও তিনি হারেননি।
রোববার ফাইনালেও শুরুটা দারুণ হয়েছিলো তার। প্রথম দুই সেটে জয় পান সহজেই। দ্বিতীয় সেটের শেষ দিকে বৃষ্টির জন্য খেলা প্রায় আধ ঘন্টা বন্ধ ছিলো।
তৃতীয় সেটেও ২-০ গেমে এগিয়ে গিয়েছিলেন নাদাল। তবে এরপর ঘুরে দাঁড়ান জোকোভিচ। টানা ৬টি গেম জিতে ঐ সেট জিতে নেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়।
চতুর্থ সেটেও জোকোভিচ এগিয়ে যান ২-১ গেমে। কিন্তু এরপর আবার বৃষ্টি নামায় রোববার আর খেলা হতে পারেনি।
সোমবারও খেলা চলার সময় বৃষ্টি হানা দিয়েছিলো। তবে তার মধ্যেই খেলা চালিয়ে যান এই সময়ের সবচেয়ে বড় দুই টেনিস-তারকা। দারুণ লড়াই করে শেষ পর্যন্ত জয়ের হাসি নাদালের।
এবারের সাফল্যে ফ্রেঞ্চ ওপেনে নাদালের জয়-পরাজয়ের পরিসংখ্যান এক কথায় অবিশ্বাস্য। রোলাঁ গারোঁতে ৫২টি জয়ের বিপরীতে মাত্র এক বারই হার মেনেছেন স্প্যানিশ-তারকা। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত মাত্র এক বার প্যারিসেে ক র্ব্য হয়ে ফেরার অভিজ্ঞতা তার। ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে রবিন সোডারলিংয়ের হেরে গিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১৬ঘ.
bdnews24