২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থগিতাদেশ স্থগিত

সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশ স্থগিত করে দিয়েছে হাই কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজ আদালত এই আদেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশ স্থগিত করে দিয়েছে হাই কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজ আদালত এই আদেশ দিয়েছেন। এই আদেশের ফলে অ্যাডহক কমিটির কার্যক্রমে আর কোন বাঁধা রইলোনা বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল আহসান। তিনি বলেন, “এই আদেশের ফলে ৭ সদস্যের অ্যাডহক কমিটির স্বাভাবিক কার্যক্রমে আর কোন বাঁধা থাকছেনা।” অবশ্য আগেরদিন অ্যাডহক কমিটির কার্যক্রম একমাসের জন্য স্থগিত করা হয়েছিল। মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার কিরণের রিটের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের আদালত এই আদেশ দিয়েছিলেন। গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙ্গে দেয়। সে সময় কিরণ ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে কামরুন্নাহার ডানার নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। তবে অনেক দিন এই কমিটি কার্যক্রম পরিচালনা করতে পারেনি। পরে জাতীয় ক্রীড়া পরিষদ ৭ সদস্যের আরেকটি অ্যাডহক কমিটি গঠন করে। সেই কমিটির ৬ জনই সরকারী কর্মকর্তা এবং একজন সংগঠক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৫০ঘ.