ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। রোববার মওলাসা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৭-২ বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে।
মোহামেডানের জয়ের নায়ক রাসেল মাহমুদ জিমি ও জাহিদ বিন তালিব শুভ। দু’জনেই দুটি করে গোল করেন। অজিত কুমার ঘোষ, মামুনুর রহমান চয়ন ও গোলাম মোস্তফা মানিক একটি করে গোল করেন।
তিন ম্যাচে জিমি মোট ১৩ গোল করেন। প্রথম ম্যাচে ৬ টি, দ্বিতীয় ম্যাচে ৫ টি এবং তৃতীয় ম্যাচে ২টি গোল করেন তিনি।
বিমানবাহিনীর পক্ষে সাদ্দাম হোসেন দুটি গোল করেন।
মোহামেডান ফাইনালে মুখোমুখি হবে ঊষা ক্রীড়াচক্র ও সেনাবাহিনী ম্যাচ জয়ী দলের সঙ্গে। মঙ্গলবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০২৫ঘ.
bdnews24