২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির ভক্ত নেইমার

অনেকেই মেসির সঙ্গে তুলনা করেন নেইমারের। আবার প্রতিপক্ষ হিসেবে দেখতেও ভালোবাসেন কেউ কেউ। কিন্তু নেইমার নিজেই বলছেন, তিনি মেসিরই ভক্ত। স্বপ্ন দেখেন তার মতো খেলোয়াড় হওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেকেই মেসির সঙ্গে তুলনা করেন নেইমারের। আবার প্রতিপক্ষ হিসেবে দেখতেও ভালোবাসেন কেউ কেউ। কিন্তু নেইমার নিজেই বলছেন, তিনি মেসিরই ভক্ত। স্বপ্ন দেখেন তার মতো খেলোয়াড় হওয়ার। কোপা লিবারতাদোরেসে বুধবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে স্যান্তোসের ৩-১ গোলের জয়ের রূপকার ছিলেন নেইমার। গোল তিনটিই আসে তার পা থেকে। এর কয়েক ঘন্টা আগে চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে পাঁচ গোল করে রেকর্ড বইয়ের পাতা নতুন করে লেখান বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় মেসি। কিন্তু আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে তুলনায় যেতে মোটেও আগ্রহী নন ব্রাজিলের এই তরুণ প্রতিভা। “মেসি ও আমার মধ্যে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতার আসলে কোনো অস্তিত্বই নেই। তিনি অন্য কাতারের খেলোয়াড়। আমি আগেও বলেছি, এখনো বলছি, তিনি যে বিশ্বের সেরা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই,” এক সাক্ষাৎকারে বলেন নেইমার। এখানেই থেমে যাননি, বলেই চলেন তিনি, “তার কাতারে যাওয়ার জন্য যা করা দরকার আমি তার সব কিছুই করবো। আশা করছি, তার পর্যায়ে আমিও একদিন পৌঁছতে পারবো।” এরপর ঘোষণার সুরে বলেন, “আমি নিজেকে মেসির একজন ভক্ত বলেই মনে করি।” তরুণ এই খেলোয়াড়কে অনেক বিশ্লেষকই ফুটবলের অনন্য প্রতিভা বলে বিবেচনা করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৮ ঘ.