২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানকে আর্থিক অনুদান দিয়েছে বিওএ

সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ১০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ১০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিওএ জানায়, গত বছরের ১১ মার্চ সুনামিতে জাপানের অনেক গুরুত্ব¡পূর্ণ ক্রীড়া স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষও প্রাণ হারায়। জাপান বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে জাপান সবসময় পাশে ছিলো। তাই বিওএ জাপানের ক্রীড়া অবকাঠামো সংস্কারে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১০ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে। সোমবার বিওএর সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশে জাপানী দূতাবাসের ‘কাউন্সিলর ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স’ মাসাউকি তাগার হাতে ১০ হাজার ডলারের ব্যাংক ড্রাফট তুলে দেন বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২০ঘ.