২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্দিওলাকে নিয়ে মেসির আশা

কোচ পেপ গার্দিওলা তার চুক্তির মেয়াদ বাড়িয়ে এ মৌসুমের পরও বার্সেলোনায় থেকে যাবেন বলে আশা করছেন লিওনেল মেসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচ পেপ গার্দিওলা তার চুক্তির মেয়াদ বাড়িয়ে এ মৌসুমের পরও বার্সেলোনায় থেকে যাবেন বলে আশা করছেন লিওনেল মেসি। গার্দিওলা কোনো দলের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে চান না। বরং তিনি পছন্দ করেন প্রতি বছর চুক্তির মেয়াদ নবায়ন করতে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা শনিবার বলেন, ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে তার আরো কিছু সময়ের প্রয়োজন। নু ক্যাম্পে ভালেন্সিয়ার সঙ্গে খেলা শেষে মেসি বলেন, “আমাদের চিন্তাভাবনা সম্পর্কে তিনি সব কিছুই জানেন। সিদ্ধান্ত নেয়ার সময় হলেই তিনি তা নেবেন।” খেলায় চার গোল দেন মেসি। এতে তার গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭-এ। ২৮ গোল করে গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো। “আমরা আশা করছি তিনি থেকে যাবেন। তিনি আমাদের ও দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি,” বলেন মেসি। গার্দিওলার হাত ধরে বার্সেলোনা মোট ১৩টি শিরোপা জিতেছে। ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২০ ঘ.