২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল হকিতে আরমানিটোলা চ্যাম্পিয়ন

মহানগর স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আরমানিটোলা সরকারি হাই স্কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আরমানিটোলা সরকারি হাই স্কুল। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সুভাঢ্যা হাই স্কুলের সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপা নিশ্চিত করেছে তারা। সুপার লিগের তিন ম্যাচ থেকে আরমানিটোলার সংগ্রহ ৪ পয়েন্ট। ৩ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে ফতুল্ল¬া পাইলট স্কুল। এদিকে ১৭ ফেব্র“য়ারি থেকে শুরু হচ্ছে শহীদ স্মৃতি জাতীয় হকি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার স্পন্সর এক্সিম ব্যাংক ও নুরজাহান গ্র“প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫২ঘ.