ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সের মারিয়ন বারতোলিকে ৭-৬, ৫-৭, ৬-৩ গেমে হারিয়ে প্যারিস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। কিংবদন্তী টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফের পর কেরবারই প্রথম জার্মান যিনি এই শিরোপা জিতলেন।
মেয়েদের টেনিস র্যাংকিংয়ের ২৭ নম্বর খেলোয়াড় কেরবারের এটি প্রথম ডব্লিউটিএ শিরোপা। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে হারিয়েছিলেন তিনি। এর আগে র্যাংকিংয়ের শীর্ষ দশে থাকা কোনো খেলোয়াড়ের বিপক্ষে জিততে পারেননি কেরবার।
এদিকে পাঁচ বারের চেষ্টায় এই প্রথম নিজের ঘরের প্রতিযোগিতার ফাইনালে উঠতে সক্ষম হয়েছিলেন বারতোলি। কিন্তু শিরোপা জিততে ব্যর্থ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭১০ ঘ.
bdnews24