২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানাকে হারিয়ে মালি তৃতীয়

চেইক দিয়াবাতের জোড়া গোলের ওপর ভর করে দশ জনের ঘানাকে শনিবার ২-০ গোলে হারিয়েছে মালি। সেই সঙ্গে আফ্রিকা নেশন্স কাপে তৃতীয় স্থান দখল করে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেইক দিয়াবাতের জোড়া গোলের ওপর ভর করে দশ জনের ঘানাকে শনিবার ২-০ গোলে হারিয়েছে মালি। সেই সঙ্গে আফ্রিকা নেশন্স কাপে তৃতীয় স্থান দখল করে দলটি। এর আগে মালি ফাইনালে উঠেছিল ১৯৭২ সালে। এরপর এটিই দলটির সব চেয়ে ভালো ফলাফল। দিয়াবাত তার প্রথম গোলটি করেন খেলার ২৩ মিনিটে। গোলপোস্ট কাঁপিয়ে ফিরে আসা বল জড়িয়ে দেন তিনি জালে। দলের জয় নিশ্চিত করেন তিনি খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে আরেকটি গোল করে। প্রথম থেকেই খেলার ছন্দ খুঁজে পায়নি ঘানা। এছাড়া ভাগ্যও দলটির সঙ্গে ছিল না। দলের পক্ষে একটি গোল শোধ করে দিয়েছিলেন সুলেই মনতারি। কিন্তু অফ-সাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি। খেলার ৬৪ মিনিটে প্রতিপক্ষ দলের খেলোয়াড় বাকায়ে ত্রায়োরকে লাথি মারায় রেফারি মাঠ থেকে বের করে দেন ঘানার ইসাক ভরসাহকে। প্রতিযোগিতায় মোট চারবার চ্যাম্পিয়ন হয় ঘানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩০ ঘ.