২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ২২ সেকেন্ডে গোল করে জিতলো মোহামেডান

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালোই হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মোহামেডানের প্রথম গোলটি হয়েছে খেলার মাত্র ২২ সেকেন্ডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালোই হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মোহামেডানের প্রথম গোলটি হয়েছে খেলার মাত্র ২২ সেকেন্ডে। খেলা শুরু হওয়ার সঙ্গে-সঙ্গেই নাইজেরীয় স্ট্রাইকার উইলকক এগিয়ে দেন মোহামেডানকে। ওয়াহেদের ক্রস ধরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন উইলকক। ৭২ মিনিটে সমতায় ফেরে ব্রাদার্স। বদলি খেলোয়াড় আব্দুল মালেকের গোলে গোপীবাগের দলটি ড্রয়ের আশাও করছিলো। কিন্তু ব্রাদার্সের আশা পূরণ হয়নি। বদলি স্ট্রাইকার মোবারক হোসেনের গোলে জয় নিশ্চিত হয় মোহামেডানের। মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপের গ্র“প পর্ব থেকেই বিদায় নিয়েছিলো মোহামেডান। ঐ টুর্নামেন্টে বিজেএমসির সঙ্গে ড্র করলেও কক্স সিটি আর মুক্তিযোদ্ধার সঙ্গে গ্র“পের অন্য দুই ম্যাচে হেরেছিলো তারা। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে তাই স্বস্তি বোধ করছে মোহামেডান। মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো বলেন, “আমরা ধীরে-ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছি। তার ফল পেতেও শুরু করেছি। আশা করি আগামীতে আরো ভালো খেলবো আমরা।” ব্রাদার্সের ভারপ্রাপ্ত কোচ আমের খান এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি বলেন,“সমতায় ফেরার পরও তা ধরে রাখতে না পারা আমাদেরই ব্যর্থতা। আসলে এক গোল পেয়ে যাওয়ার পর আরেকটি গোলের আশায় আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়েই আমাদের সর্বনাশ হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩২ঘ.