২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে মহানগর স্কুল হকি

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় মহানগর স্কুল হকি প্রতিযোগিতা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আরমানিটোলা সরকারি হাই স্কুল ও ড. মোহাম্মদ শহীদুল্লাহ বিদ্যাপিঠ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় মহানগর স্কুল হকি প্রতিযোগিতা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আরমানিটোলা সরকারি হাই স্কুল ও ড. মোহাম্মদ শহীদুল্লাহ বিদ্যাপিঠ। ২০০৭ সালে শুরু হলেও এরপর এই প্রতিযোগিতা আর হয়নি। এবারের প্রতিযোগিতায় ৯টি দল অংশ নিচ্ছে। প্রথমে তিন গ্র“পে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। এরপর তিন গ্র“পের চ্যাম্পিয়ন অংশ নেবে সুপার লিগে। সুপার লিগে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। তবে প্রতিযোগিতার নাম মহানগর স্কুল হকি হলেও নারায়ণগঞ্জের দুটি স্কুল অংশ নিচ্ছে। ৯টি দল হলো আরমানিটোলা সরকারি হাই স্কুল, পুলিশ লাইন হাই স্কুল নারায়ণগঞ্জ, ড. মোহাম্মদ শহীদুল্লাহ বিদ্যাপিঠ, সুবাড্ডা হাই স্কুল, নাহার অ্যাকাডেমি, কসাইটুলি মুসলিম অ্যাকাডেমি, ফতুল্লা পাইলট হাই স্কুল, পিএম পাইলট উচ্চ বিদ্যালয় ও রায়েরবাজার হাই স্কুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৫ঘ.