২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌড়ে প্রাণ রক্ষা করেন আহলির পর্তুগিজ কোচ

মিশরে ফুটবল মাঠে মারামারির সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আল-আহলি ক্লাবের সহকারী কোচ পর্তুগালের পেদ্রো বার্নি। তিনি বলেন, জীবন নিয়ে দৌড়ে তিনি নিজেকে রক্ষা করেন। মারামারিতে কমপক্ষে ৭৪ ব্যক্তি নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিশরে ফুটবল মাঠে মারামারির সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আল-আহলি ক্লাবের সহকারী কোচ পর্তুগালের পেদ্রো বার্নি। তিনি বলেন, জীবন নিয়ে দৌড়ে তিনি নিজেকে রক্ষা করেন। মারামারিতে কমপক্ষে ৭৪ ব্যক্তি নিহত হয়। আহলি কোচ মানুয়েল হোসের সহকারী বার্নি বৃহস্পতিবার অভিযোগ করেন, উত্তেজনা বাড়তে দেখেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ভূমধ্যসাগরীয় বন্দর নগরী পোর্ট সৈয়দে আল-মাসরি ও আহলি ক্লাবের মধ্যে খেলা শেষে উভয় দলের সমর্থকরা মারামরিতে লিপ্ত হয়। এতে আহত হয় আরো প্রায় এক হাজার। “পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। আর আমাদের দলের জন্য রীতিমতে ভীতিকর,” এক সাক্ষাৎকারে বার্নি বলেন, “খেলার সময় প্রতিপক্ষের সমর্থকরা আমাদের ‘বেঞ্চ’র সামনে দিয়ে নির্বিঘেœ চলাফেরা করছিল এবং পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি।” খেলা শেষে মাসরির সমর্থকরা আহলির সমর্থকদের উপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার জন্য আহলির শত শত সমর্থক সংকীর্ণ গেটের দিকে দৌড়ে যান। কিন্তু গেট বন্ধ থাকায় আটকা পড়েন তারা। “সারা মাঠে আমাদের সমর্থকদের তাড়া করে বেরিয়েছে মাসরির সমর্থকরা। অবশ্যই আমাদের খেলোয়াড় ও প্রশিক্ষকরাও বাদ যাননি, বলেন বার্নি, “আমিও দৌড় দেই এবং নিরাপদ জায়গায় চলে যাই। সে সময় আমাকেও কয়েকটি ঘুষি ও লাথি খেতে হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৮ ঘ.