ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ালটন মহিলা কর্পোরেট ফুটবল লিগে জয় পেয়েছে সানবীম প্রোপার্টিস লিমিটেড। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৬-০ গোলে হারিয়েছে ব্র্যাককে।
মুনমুন আক্তারের হ্যাটট্রিকের সুবাদে বড় ব্যবধানে জিতেছে সানবীম। ম্যাচের ২৬, ৩৫ ও ৪৮ মিনিটে তিন গোল করেন মুনমুন।
অন্য গোল তিনটি করেন মাহমুদা শরীফা, মিথিলা ও রেহানা খাতুন।
তবে জিতে সানবীমের কোনো লাভ হয়নি। কারণ আগেই প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে শেলটেক ও বিজেএমসি। শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৭ঘ.
bdnews24