২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকির সেমিফাইনালে ফরিদপুর

জাতীয় হকি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ফরিদপুর জেলা। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৯-১ গোলে রাজশাহীকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ফরিদপুর জেলা। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৯-১ গোলে রাজশাহীকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক সহ চার গোল করেন হাসান জোবায়ের নিলয়। এছাড়া প্রশান্ত কুমার সরকার, মইনুল ইসলাম, কামরুজ্জামান, মামুনুর রহমান চয়ন ও মুসা মিয়া একটি করে গোল করেন। রাজশাহীর সান্ত্বনাসূচক গোলটি লালনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৩ঘ.