২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজের সঙ্গে চুক্তির শর্তে রাজি মিলান

তেভেজের সঙ্গে চুক্তির শর্তে রাজি হয়েছে এসি মিলান। এখন তাদের সর্বশেষ প্রস্তাব সম্পর্কে ম্যানচেস্টার সিটির জবাবের অপেক্ষা করছে ইতালির দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তেভেজের সঙ্গে চুক্তির শর্তে রাজি হয়েছে এসি মিলান। এখন তাদের সর্বশেষ প্রস্তাব সম্পর্কে ম্যানচেস্টার সিটির জবাবের অপেক্ষা করছে ইতালির দলটি। ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড় আলেকজান্দ্রে পাতোকে বিক্রি করা হবে কি না? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তথ্য প্রকাশ করেন মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি। তিনি বলেন, “পাতোকে বিক্রি করা নিয়ে আমরা আলোচনা করছি না। আমি তেভেজের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। কিন্তু সিটির সঙ্গে নয়।” তেভেজের জন্য সিটির কাছে নতুন প্রস্তাব দেয়ার কথা জানান তিনি বৃহস্পতিবার। এ ব্যাপারে তিনি আর কিছুই বলেননি। তবে ইতালির পত্র-পত্রিকা বলছে, এ মৌসুমের শেষ পর্যন্ত ধার ও গ্রীষ্মে সূনির্দিষ্ট শর্তে তাকে কিনে নেয়ার কথা প্রস্তাবে উল্লেখ রয়েছে। অর্থ-কড়ি নিয়ে গালিয়ানি যেমন মুখ খোলেননি, তেমনি পত্র-পত্রিকার খবরেও কোনো কিছু বলা হয়নি। এরই মধ্যে ইন্টার মিলান ২৫ মিলিয়ন ইউরো দিয়ে তেভেজকে কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে। আর প্যারিস সেইন্ট-জার্মেইন ৩৫ মিলিয়ন ইউরো দিতে চেয়েছে। তবে ফ্রান্সের দলটির প্রস্তাব সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৪ ঘ.