২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসি-ফার্গুসন বিরোধের অবসান

শেষ পর্যন্ত বিবিসির সঙ্গে সাত বছরের বিরোধের অবসান ঘটালেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত বিবিসির সঙ্গে সাত বছরের বিরোধের অবসান ঘটালেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন। ২০০৪ সালে ছেলে জ্যাসন সম্পর্কে বিভিন্ন অভিযোগ নিয়ে বিবিসি টেলিভিশনে একটি প্রামান্যচিত্র প্রচার করার পর থেকে ফার্গুসন সংস্থাটির টেলিভিশন ও বেতারে ম্যান ইউ সম্পর্কে সাক্ষাৎকার দেয়া বন্ধ করে দেন। ৬৯ বছর বয়সী স্কট দাবি করেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত বিবিসির সঙ্গে তিনি কোনো কথা বলবেন না। তবে স্যার ববি চার্লটন ও রায়ান গিগসের মতো ব্যাক্তিত্বদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিবিসিকে তিনি কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন। এর ফলে বিবিসিকে ম্যাচ-পূর্ব ও ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার নিতে হয়েছে ফার্গুসনের সহকারী মাইক ফেলান ও দলের খেলোয়াড়দের কাছ থেকে। এ বছরের প্রথম দিকে লিভারপুলের কাছে হেরে যাওয়ার পর ফার্গুসন বিবিসির সঙ্গে কথা না বলায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে হতাশা প্রকাশ করা হয় সংস্থাটির পক্ষ থেকে। এরপর ফার্গুসনের বিবিসি-বয়কট অবসানের জন্য উভয় পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বৈঠক শেষে ম্যান ইউ ও বিবিসির এক যৌথ বিবিৃতিতে বলা হয়, স্যার অ্যালেক্স ফার্গুসন ও বিবিসির মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। এতে উভয় পক্ষ সন্তুষ্ট হয়েছে। এর ফলে খেলার দিন বিবিসির ফুটবল নিয়ে মূল অনুষ্ঠানে আবরো ফার্গুসনকে পাওয়া যাবে। বৈঠকে বিবিসির পক্ষে অংশ নেন সংস্থাটির মহাপরিচালক মার্ক টম্পসন ও বিবিসি নর্থের পরিচালক পিটার স্যালমন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪৫ ঘ.