২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে আর্সেনাল ছেড়ে বার্সায় ফ্যাব্রেগাস

অবশেষে সেস ফ্যাব্রেগাসের মনোবাসনাই পূর্ণ হলো। আর্সেনাল ছেড়ে ছোটবেলার স্মৃতি বিজড়িত বার্সেলোনায় যোগ দিচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে সেস ফ্যাব্রেগাসের মনোবাসনাই পূর্ণ হলো। আর্সেনাল ছেড়ে ছোটবেলার স্মৃতি বিজড়িত বার্সেলোনায় যোগ দিচ্ছেন তিনি। সবাইকে ছাপিয়ে চলতি দলবদলে সেস ফ্যাব্রেগাসকে নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। বারবার তাকে নিয়ে জলঘোলা করা হয়েছে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার তো দলের অধিনায়ককে ছাড়তে একেবারেই রাজি ছিলেন না। কিন্তু, বার্সা-রিয়ারের সুপার কোপার প্রথম ফাইনালের বিরতির সময় তার কাছ থেকেই শোনা গেলো প্রথম ঘোষণাটি। ওয়েঙ্গার বলেন," আমরা বুঝতে পেরেছি ফ্যাব্রেগাস তার ঘরের ক্লাবে (বার্সেলোনা) ফিরতে চায়। তাই বার্সেলোনার প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। আর্সেনালে অবদান রাখার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার ভবিষ্যত সুন্দর হোক এ কামনা করছি।" সোমবার শারীরিক পরীক্ষা স