ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছেলেদের এককে রজার্স কাপ জিতেছেন নোভাক জকোভিচ। আর মেয়েদের এককে শিরোপা জয়ীর নাম সেরেনা উইলিয়ামস।
রোববারের ফাইনালে জকোভিচ মার্ডি ফিসকে হারান ৬-২, ৩-৬ ও ৬-৪ গেমে।
আর দশম বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে ৬-৪ ও ৬-২ গেমে হারান সেরেনা।
সার্বিয়ার জকোভিচ এর আগে ২০০৭ সালেও রজার্স কাপ জিতেছিলেন। মার্ডি ফিসের বিপক্ষে এ জয়ের ফলে চলতি মৌসুমে খেলা ৫৪ খেলায় ৫৩তম জয় তুলে নিলেন তিনি। আর জকোভিচের সঙ্গে খেলা সাত ম্যাচের প্রতিটিতেই হারের তিক্ত স্বাদ পেলেন ফিস।
দ্বিতীয় সেটে জকোবিচকে কিছুটা নড়বড়ে মনে হয়েছে। সুযোগটা কাজে লাগিয়ে সেটটি ৬-৩ গেমে জিতে রজার্স কাপ জয়ের স্বপ্ন দেখছিলেন ফিস। তৃতীয় সেট চিরচেনা জকোভিচ ৬-৪ গেমে জিতে নিয়ে রজার্স কাপ নিজের করে নেন।
খেলা শেষে স্বভাবসুলভ কৌতুকে মেতে ওঠেন জকোভিচ । তিনি বলেন, "আমিও মানুষ। আপনাদের নিশ্চিত করার জন্যই কথাটা বলছি। উন্নতি, জয়ের ক্ষুধা, 'পজেটিভ' মানসিকতা ও পেশাদার হওয়ার কারণেই জিতে চলেছি আমি। প্রতেক ম্যাচেই আমি জেতার চেষ্টা করি।"
অন্যদিকে, আট সপ্তাহ আগে চোট কাটিয়ে টেনিস কোর্টে ফেরা সেরনো উইলিয়ামস চার নম্বর টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপার দেখা পেলেন। গত গ্রীষ্মে উইম্বলডন জেতার পরই চোট তাকে কোর্টের বাইরে নিয়ে যায়। কোর্টে ফিরেই সাফ্যলের মুখ দেখা সেরেনা স্বাভাবিকভাবেই উল্লসিত, "আট মাস আগে আমার শুধু একটাই চিন্তা ছিল, রজার্স কাপ জিততে হবে। তাই দারুন লাগছে। শিরোপা জেতা সবসময়ই আনন্দের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৪০১ ঘ.
bdnews24