২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানকে হারিয়ে গ্র"পের শীর্ষে ইংল্যান্ড

মেয়েদের বিশ্বকাপে জাপানকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে শীর্ষস্থানে থেকে গ্র"প পর্ব শেষ করলো ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপে জাপানকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে শীর্ষস্থানে থেকে গ্র"প পর্ব শেষ করলো ইংল্যান্ড। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড ও জাপান। ইংল্যান্ডের পক্ষে গোল দুটি করেন এলেন হোয়াইট ও রাচেল ইয়াঙ্কি। বি গ্র"পের অন্য খেলায় মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নিউজিল্যান্ড। খেলার ৯০ মিনিট পর্যন্ত স্টেফানি মেয়র ও মারিবেল ডমিনিগুইজের গোলে এগিয়ে ছিল মেক্সিকো। কিন্তু অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে শেষ পর্যন্ত জয়ের বদলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। নিউজিল্যান্ডের পক্ষে রেবেকা স্মিথ ও হানাহ উইলকিনসন গোল দু'টো করেন। গ্র"পের শীর্ষস্থান দখল করতেই মূলত ইংল্যান্ড ও জাপানের মাঠে নেমেছিল। যে দল হারবে, কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে জার্মানি। শক্ত প্রতিপক্ষকে এড়াতে দু'দলই খেলায় জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল জাপান। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলটাই পাওয়া হয়নি এশিয়ার দলটির। বরং দুই অর্ধে দুই গোল খেয়ে ম্যাচটাই হাতছাড়া হয়েছে। শেষ আটে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স। আর সেমিফাইনালে যাওয়ার জন্য জাপানকে লড়তে হবে জার্মানির বিপক্ষে। দুটো খেলাই হবে ৯ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১১৭ ঘ.