ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - ব্রাজিল ও নেদারল্যান্ডসের মধ্যে প্রীতি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলায় কোনো দল গোল করতে পারেনি।
২০১০ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারার বদলা নেয়ার একটি ভালো উপলক্ষ্য পেয়েছিল মানো মেনজেসের দল। কিন্তু তা কাজে লাগাতে পারলো না ব্রাজিল।
এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
আর প্যারাগুয়ে ২-০ গোলে হারায় বলিভিয়াকে।
বিশ্বকাপের পর এবারই প্রথম মুখোমুখি হয় ব্রাজিল ও নেদারল্যান্ডস।
গোল না হলেও খেলায় উত্তেজনার অভাব ছিল না। ব্রাজিলের গোইয়াস প্রদেশের রাজধানী গোইয়েনিয়ার গভর্নর দ্য স্ট্যাডিও গোইয়াস সেজেছিল হলুদ-কমলা সাজে। অনেকের মতে, বিশ্বের সেরা দু'টি দলের লড়াই দেখার জন্য মাঠে উপস্থিত দর্শকদের সঙ্গে উন্মুখ ছিল পুরো ফুটবল বিশ্ব।
ইব্রাহিম অ্যাফেলে, অ্যারিয়ান রোবেন এবং রবিন ফন পার্সিকে নিয়ে সাজানো ছিল নেদারল্যান্ডসের আক্রমণভাগ। ব্রাজিল দলে রোনালদিনহো ও কাকা ছিলেন না। তবে ফ্রেড, নেইমার, রবিনহো এবং এলানো যে সুন্দর ফুটবলের পসরা সাজানোর ক্ষমতা রাখেন, তা সবারই জানা।
শুরুতে
bdnews24