২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই আছেন লিজা ও ইভা

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় একই সঙ্গে শীর্ষে আছেন আর্ন্তজাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও মানিকগঞ্জের নাজরানা খান ইভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় একই সঙ্গে শীর্ষে আছেন আর্ন্তজাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও মানিকগঞ্জের নাজরানা খান ইভা। সাত খেলায় দু'জনেরই পয়েন্ট ৬। দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার তিতাস ক্লাবের রানী হামিদ। তার পয়েন্ট সাড়ে ৫। ডেসটিনির শারমিন সুলতানা শিরিনও রানী হমিদের সঙ্গে আছেন দ্বিতীয় স্থানে। ষষ্ঠ পর্বে মঙ্গলবার লিজা পাবনার আরিফা খাতুন মনিকে, ইভা পাবনার রোকসানা তিতলীকে, রানী হামিদ মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিনা আক্তার তানিকে হারান। এছাড়া শিরিন মহিলা ফিদে মাস্টার ঢাকা মেট্ট্রোপলিটন চেস ক্লাবের জাকিয়া সুলতানাকে, চট্টগ্রামের মাহমুদা হক মলি কুষ্টিয়ার দিলারা জাহান নুপুরকে, বরিশালের মাসুদা বেগম ঢাকার জাহানারা হক রুনুকে হারান। বুধবার রুনু ও মনি, ইভা ও লিজা, তানি ও তিতলী, শিরিন ও রানী হামিদ, মলি ও জাকিয়া এবং মাসুদা ও নুপুর পরস্পরের বিপক্ষে খেলবেন। খেলা শুরু হবে দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩০২ ঘ.