২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপায় খেলার সম্ভাবনা উজ্জ্বল লিভারপুলের

ম্যাক্সি রড্রিগুয়েজের হ্যাট্রিকের সুবাদে সোমবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে লিভারপুল ৫-২ গোলে হারিয়েছে ফুলহ্যামকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাক্সি রড্রিগুয়েজের হ্যাট্রিকের সুবাদে সোমবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে লিভারপুল ৫-২ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। এই জয়ের ফলে পঞ্চম দল হিসেবে লিভারপুলের লিগ শেষ করার সম্ভাবনা উজ্জ্বল হলো। দলটি পঞ্চম হলে আগামী মৌসুমে ইউরোপায় অংশ নিতে পারবে তারা। রড্রিগুয়েজ খেলার ৩৬ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে নেন। এছাড়া ৭ মিনিটে দ্বিতীয় ও ৭০ মিনিটে তৃতীয় গোল করেন তিনি। বাকি গোল দু'টো করেন ডার্ক কুইট (১৬ মিনিটে) ও লুই সুয়ারেজ (৭৫ মিনিট)। ফুলহ্যামের পক্ষে দুই গোল শোধ করেন মুসা ডেম্বেল (৫৭ মিনিট) ও স্টিভ সিডওয়েল (৮৬ মিনিট)। ৩৬ খেলায় লিভারপুলের পয়েন্ট ৫৮। সমান খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ৬৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তৃতীয় স্থানে। চতুর্থ দল ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬২। যদিও একটি ম্যাচ কম খেলেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩২০ ঘ.