ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় শুক্রবার জিতেছে সাধারণ বীমা ও বাংলাদেশ নৌ বাহিনী।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাধারণ বীমা ৪-১ গোলে আরমানিটোলা জুনিয়র দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে টিটু, তুর্য্য, হাবুল ও রাজন একটি করে গোল করেন।
আরমানিটোলা জুনিয়রের পক্ষে একমাত্র গোলটি করেন ইমন।
এদিকে নৌ বাহিনী ৩-১ গোলে জেতে বিমান বাহিনীর বিপক্ষে। নৌ-বাহিনীর পক্ষে সোহাগ ২টি ও রিমন একটি গোল করেন।
আর বিমান বাহিনীর একমাত্র গোলটি করেন সোহানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২০ ঘ.
bdnews24