২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের বড় জয়

বিচা রিচার্ড ও ইনোক বেনটিলের জোড়া গোলে বাংলাদেশ লিগে ব্রাদার্স ইউনিয়ন ৫-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিচা রিচার্ড ও ইনোক বেনটিলের জোড়া গোলে বাংলাদেশ লিগে ব্রাদার্স ইউনিয়ন ৫-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে খেলার ১০ মিনিটেই এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দলের মাঝমাঠের ব্রাজিলের খেলোয়াড় এভারটনের ফ্রি-কিক নিয়ন্ত্রণে নেন দলের আক্রমণভাগের আরেক বিদেশি খেলোয়াড় রিচার্ড। এরপরই ডান পায়ের প্রচণ্ড ভলি। বল আশ্রয় নেয় রহমতগঞ্জের জালে। খেলার ৩৮ মিনিটে ব্যবধান বাড়ায় ব্রাদার্স। দলের মাঝমাঠের ঘানার খেলোয়াড় বেনটিল বল ঠেলে দেন ক্যামেরনের রিচার্ডের কাছে। রহমতগঞ্জের রক্ষণভাগের এক খেলোয়াড়কে কাটিয়ে তিনি বল জড়িয়ে দেন জালে। সাত মিনিট পর একটি গোল শোধ করে রহমতগঞ্জ। ৪৫ মিনিটে দলের নাইজেরিয়ার খেলোয়াড় ফেলিক্স বল বাড়িয়ে দেন দলের আক্রমণভাগের উগান্ডার খেলোয়াড় ইদ্রিস কাসিরির কাছে। ব্রাদার্সের জালে বল পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার। এই গোল খেয়ে ব্রাদার্স যেন জেগে ওঠে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ ) আরেকটি গোল করে আবারো ব্যবধান বাড়ায় দলটি। মাঝমাঠ থেকে বেনটিল অনেকটা একক প্রচেষ্টায় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। খেলার ৬৭ মিনিটে আরেকটি গোল শোধও করে দলটি। পেনাল্টি থেকে দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় পল গোলটি করেন। ব্রাদার্সের গোলরক্ষক উত্তম বড়