ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম) - চারদিন বন্ধ থাকার পর শুক্রবার আবার শুরু হচ্ছে বাংলাদেশ লিগ। কুয়েতের সঙ্গে অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফিরতি খেলার জন্য বন্ধ ছিল লিগ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কুয়েত অনূর্ধ্ব-২৩ দলের কাছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল হার মানে ৩-০ গোলে। এর আগে কুয়েতে প্রথম খেলায় হেরেছিল ২-০ গোলে।
চারদিনের বিরতি শেষে প্রথমদিন মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৪ টায়।
বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ১০ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আছে দ্বিতীয় স্থানে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব আছে তৃতীয় স্থানে। ১০ খেলায় দলটির পয়েন্ট ২১। ১০ খেলায় ৩ পয়েন্ট নিয়ে সব দলের নিচে আছে চট্টগ্রাম আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১১ ঘ.
bdnews24