ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের দ্বৈতে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। তারা ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ বিমানকে।
এদিকে পল্টন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত অন্য প্রতিযোগিতায় ঢাকা জেলা ৩-০ সেটে রাজশাহী জেলাকে হারিয়ে তৃতীয় হয়েছে।
আর পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা। তারা ৩-০ সেটে বাংলাদেশ বিমানের বিপক্ষে জিতেছে।
বাগেরহাট জেলা ৩-০ সেটে বাংলাদেশ আনসারকে হারিয়ে তৃতীয় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১২১ ঘ.
bdnews24