ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এবং খেলাধূলায় মেয়েদেরকে আরো আগ্রহী করে তুলতে জেলায় মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে শনিবার প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়।
জেলা মহিলা ক্রীড়া সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করেছিলো। জেলার ২৪জন মেয়ে ফুটবলে ও ২৪ জন মেয়ে ক্রিকেটে প্রশিক্ষণ গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০০৮ ঘ.
bdnews24