২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা দলে ফিরলেন গ্যাগো

বলিভিয়া ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে ফিরেছেন মাঝমাঠের খেলোয়াড় ফার্নান্দো গ্যাগো। এছাড়া দলে নেয়া হয়েছে পাবলো গুইনাজুকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বলিভিয়া ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে ফিরেছেন মাঝমাঠের খেলোয়াড় ফার্নান্দো গ্যাগো। এছাড়া দলে নেয়া হয়েছে পাবলো গুইনাজুকে। আর্জেন্টিনা ১১ নভেম্বর ঘরের মাঠে খেলবে বলিভিয়ার সঙ্গে। চারদিন পর অতিথি হয়ে খেলতে যাবে কলম্বিয়া। এএস রোমার গ্যাগো ও ইন্টারন্যাসিওনালের ২১ বছর বয়সী গুইনাজু ছাড়াও ২১ সদস্যের দলে ফিরেছেন নাপোলির আক্রমণভাগের খেলোয়াড় ইজিকুয়েল লাভেজ্জি ও নিসের লুসিয়ানো মনজন। বাদ দেয়া হয়েছে নিউক্যাসল ইউনাটেডের 'উইঙ্গার' জোনাস গুটিয়েরেজকে। এর আগে বাছাই পর্বে আলেহান্দ্র সাবেইয়ার দল নিজেদের মাঠে চিলিকে ৪-১ গোলে হারালেও অতিথি হয়ে খেলতে গিয়ে ভেনিজুয়েলার কাছে হার মানে ১-০ গোলে। দক্ষিণ আমেরিকার নয়টি দল খেলছে বাছাই পর্বে। স্বাগতিক দেশ হওয়ায় ব্রাজিলকে বাছাই পর্বে খেলতে হচ্ছে না। দল: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, মার্টিন দেমিচেলিস, নিকোলাস বুর্দিসো, ফেদেরিকো ফার্নান্দেজ, লুসিয়ানো মনজন, পাবলো জাবালেতা, মার্কোস রোজো, হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, ফার্নান্দো গ্যাগো, হাভিয়ের প্যাস্তোর, নিকোলাস গাইতান, হোসে সোসা, পাবলো গুইনাজু, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, ইজিকুয়েল লাভেজ্জি, জার্মান ডেনিস ও সার্জিও অ্যাগুয়েরো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৮ ঘ.