ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ওপেনের শিরোপা জিতে নিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারে। চুড়ান্ত খেলায় হারান তিনি স্পেনের রাফায়েল নাদালকে। গত দু'সপ্তাহে এটি তার দ্বিতীয় শিরোপা জয়।
প্রতিযোগিতার শীর্ষ বাছাই নাদালকে হারান মারে ৩-৬, ৬-২ ও ৬-০ গেমে। এর আগে নাদালের কাছে টানা পাঁচ খেলায় হার মানেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।
নাদালের শুরুটা অবশ্য ভালোই হয়। আর ঠিক ততটাই খারাপ হয় মারের শুরু। তখন ঠিকমতো সার্ভও করতে পারছিলেন না তিনি। ফলে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেননি মারে। হার মানেন তিনি প্রথম সেটে।
দ্বিতীয় সেটে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়ান মারে। কাজে লাগতে থাকে তার শক্তিশালী সার্ভও। ফলে দ্বিতীয় সেট জিতে খেলায় ফিরতে খুব একটা অসুবিধা হয়নি তার।
আর তৃতীয় সেটে তো নাদালকে রীতিমতো নাকাল করে ছাড়েন তিনি। মারের কাছ থেকে মাত্র ৪ পয়েন্ট আদায় করতে পারেন নাদাল।
এ মৌসুমে এটি মারের চতর্থ শিরোপা। এর আগে লন্ডন, সিনসিনাটি ও ব্যাঙ্কক ওপেন জেতেন মারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৪ ঘ.
bdnews24