ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতায় বালক দ্বৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শুক্রবার সেমিফাইনালে বাংলাদেশের রুবেল হোসেন-মাহিন রেজা খান জুটি ৬-৪,৫-৭,৬-৪ গেমে হারিয়েছেন পাকিস্তানের কলীম নাফি-হায়দার আবদাল জুটিকে।
অন্য সেমিফাইনালে ভালি মোহাম্মদ-এসকোবার মোইসেস জুটি ৬-২, ৬-৩ গেমে চাও চুং হো-সাউ অ্যালান জুটিকে হারিয়েছেন।
বালক এককের সেমিফাইনালে প্রতিযোগিতার শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের এসকোবার মোইসেসকে ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন হংকংয়ের অ্যালান সাউ মিং। অন্য সেমিফাইনালে দ্বিতীয় বাছাই ভারতের মোহাম্মদ ভালী ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন পাকিস্তানের আবদাল হায়দারকে।
বালিকা এককের সেমিফাইনালে মালয়েশিয়ার কাউর ডেলিজাভেনি ৬-১, ৬-০ গেমে হংকংয়ের লাম চেন কে এবং হংকংয়ের উইনোনা আইপি ওয়েই লাম ৬-১, ৬-১ গেমে স্বদেশী সিজি ইউ উইংকে হারিয়ে ফাইনালে উঠেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২০০ঘ.
bdnews24