২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ওপেনের সেমিফাইনালে নাদাল

জাপান ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে তিনি ৭-৬ (৮/৬), ৬-৩ গেমে হারিয়েছেন কলম্বিয়ার সান্তিয়াগো জিরালদোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে তিনি ৭-৬ (৮/৬), ৬-৩ গেমে হারিয়েছেন কলম্বিয়ার সান্তিয়াগো জিরালদোকে। দশটি গ্র্যান্ড স্লাম জয়ী ও র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা নাদালের সেমিফাইনাল প্রতিপক্ষ মার্ডি ফিশ। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বার্নাড টমিচের বিপক্ষে পিছিয়ে পড়েও ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-১ গেমে জিতেছেন তিনি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন অ্যান্ডি মারে ও দাভিদ ফেরার। কোয়ার্টার ফাইনালে মারে ৬-৪, ৭-৫ গেমে দাভিদ নালবানদিয়ানকে আর ফেরার ৬-২, ৭-৬ (৭/৩) গেমে রাদেক স্তেপানেককে হারিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০১১ঘ.