ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবিনা খাতুনের ১২ গোলের সুবাদে বুধবার মহিলা ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘকে উড়িয়ে দিয়েছে। অবিশ্বাস্যভাবে ২৬ -০ গোলে জিতেছে শেখ জামাল!
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবিনার অসাধারণ নৈপুণ্যে ভরা এই ম্যাচে নুবাই চিং মারমা ডাবল এবং অম্র চিং মারমা হ্যাট্রিক করেন। নুবাই সাতটি এবং অম্র করেন চারটি গোল।
একটি করে গোল করেন সুরাইয়া ও তাহমিনা পুতুল। বাকি গোলটি আরামবাগের সুইনু চিং মারমার আত্মঘাতী।
দিনের অপর খেলায় দিপালী যুব সংঘ ৩ - ০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। বিজয়ী দলের তিন গোলদাতা সোনিয়া, জান্নাতুল ফেরদৌস ও ফাতেমাতুজ্জোহরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৪ঘ.
bdnews24