২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ বছর পর জানা গেলো মাদক নেয়ার কথা

১৯৬৬ সালের বিশ্বকাপ ফুটবলের রানার্স-আপ পশ্চিম জার্মানির তিনজন খেলোয়াড় মাদক পরীক্ষায় উতরাতে পারেননি। স¤প্রতি জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিকরা একটি চিঠি খুঁজে পান। আর তাতেই প্রকাশিত হয়ে পড়ে প্রায় ৪৫ বছর আগের এই ঘটনাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 06:18 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯৬৬ সালের বিশ্বকাপ ফুটবলের রানার্স-আপ পশ্চিম জার্মানির তিনজন খেলোয়াড় মাদক পরীক্ষায় উতরাতে পারেননি। স¤প্রতি জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিকরা একটি চিঠি খুঁজে পান। আর তাতেই প্রকাশিত হয়ে পড়ে প্রায় ৪৫ বছর আগের এই ঘটনাটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) চিকিৎসা বিষয়ক কমিটির তৎকালীন প্রধান মিহাইলো আন্দ্রেয়েভিচ তার এক চিঠিতে খেলোয়াড়দের ইফেড্রিন নামের মাদক নেয়ার কথা নিশ্চিত করেন। এটি তিনি পাঠিয়েছিলেন পশ্চিম জার্মান অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ম্যাক্স ড্যানজের কাছে। চিঠিতে তারিখ দেয়া রয়েছে ১৯৬৬ সালের ২৯ নভেম্বর। জার্মানদের মাদক নেয়ার কথা শুনে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়কদের একজন জর্জ কোহেনের চোখের সামনে ভেসে ওঠে সেই খেলার কথা। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "আমি সব সময় ভাবতাম, রীতিমতো বিস্ময় জাগতো-অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পরও জার্মানদের খেলায় ক্লান্তির কোনো ছাপ নেই; কোথায় পেলো তারা এত উদ্যম, এত গতি।" ববি মুরের নেতৃত্বে ওয়েম্বলির ফাইনালে ইংল্যান্ড ৪-১ গোলে হারায় পশ্চিম জার্মানিকে। খেলায় হ্যাট্রিক করেন জিওফ হার্স্ট। তার একটি গোল নিয়ে প্রশ্ন তুলেছিলেন জার্মান খেলোয়াড়রা। সে কথা মনে করে হেসে ফেলেন রক্ষণভাগের খেলোয়াড় কোহেন। তারপর বলেন, "এখন মনে হয় তারা আর আমাদের তৃতীয় গোলটি নিয়ে প্রশ্ন তুলবেন না-বলটি গোল-লাইন অতিক্রম করে গিয়েছিল কি না।" তিনি প্রশ্ন রাখেন, "খেলায় যদি জার্মানরা জিততো, তাহলে ফিফা এখন কি করতো?" এতদিন এ কথা গোপন থাকায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেন তিনি। বিশ্বকাপে সেবারই প্রথম মাদক পরীক্ষা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৫ ঘ.