২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শক হয়ে গেলেন ফ্যাব্রেগাস

চোট পাওয়ায় তিন সপ্তাহ খেলতে পারবেন না বার্সেলোনার মাঝ মাঠের খেলোয়াড় সেস ফ্যাব্রেগাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পাওয়ায় তিন সপ্তাহ খেলতে পারবেন না বার্সেলোনার মাঝ মাঠের খেলোয়াড় সেস ফ্যাব্রেগাস। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন জানায়, শুক্রবার অনুশীলনের সময় ডান পায়ে চোট পান ফ্যাব্রেগাস। এরই মধ্যে চোট পেয়ে দর্শক হয়ে গেছেন মাঝমাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা ও আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সিজ সানচেজ। শুক্রবার অনুশীলন করলেও রোববার স্পোর্টিং গিজনের বিপক্ষে খেলানো হয়নি তাকে। আগস্টে আর্সেনাল থেকে বার্সেলোনায় ফেরার পর কোচ পেপ গার্দিওলার পরিকল্পনার অবিচ্ছেদ অংশ হয়ে আছেন ২৪ বছর বয়সী ফ্যাব্রেগাস। চার গোল করেন তিনি সাত খেলায়। এরই মধ্যে চমৎকার একটি জুটি গড়ে তুলেছেন তিনি লিওনেল মেসির সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩০ ঘ.