২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে ভালেন্সিয়া ও মালাগা

লা লিগায় শনিবার ভালেন্সিয়া ১-০ গোলে জিতেছে গ্রানাদার বিপক্ষে। আর মালাগা ৩-২ গোলে হারিয়েছে গেতাফেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 04:31 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগায় শনিবার ভালেন্সিয়া ১-০ গোলে জিতেছে গ্রানাদার বিপক্ষে। আর মালাগা ৩-২ গোলে হারিয়েছে গেতাফেকে। ঘরের মাঠ এস্তাদিও দ্য মেসতাল¬ায় ভালেন্সিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেন কানালেস। মালাগার মাঠে দিনের অপর খেলায় ছিল যথেষ্ঠ উত্তেজনা। দু'বার এগিয়ে গেলেও দু'বারই গেতাফেকে ধরে ফেলে মালাগা। শেষ পর্যন্ত রেফারির বাঁশি বাজার আগে আগে (৯০ ) জুলিও ব্যাপ্তিস্তা জয় উপহার দেন স্বাগতিকদের। খেলার ৫৫ মিনিটে পেদ্রো লিয়ঁর গোলে এগিয়ে যায় গেতাফে। ৬৪ মিনিটে গোল শোধ করেন মালাগার রুদ ভ্যান নিস্টলরয়। গেতাফের মিকু আবারো মালাগাকে পেছনে ফেলেন ৭৫ মিনিটে। ৮৮ মিনিটে সমতা ফিরিয়ে আনেন এনজো মারেসকা। ছয় খেলায় ১৩ পয়েন্ট নিয়ে মালাগা আছে তালিকার শীর্ষে। সমান খেলায় ভালেন্সিয়ারও পয়েন্ট ১৩। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দলটি আছে দ্বিতীয় স্থানে। গেতাফে ও গ্রানাদা, দুটো দলেরই পয়েন্ট ৪। দল দু'টো আছে তালিকার নিচের দিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০২২ ঘ.