ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের দলবদলের প্রথম দিনেই উত্তাপ ছড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন ২০ খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করিয়ে দলবদলের কাজটা সেরে নেয় তারা।
ক্লাবটির কর্মকর্তা এনায়েত কবির চঞ্চলের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে এসে খেলোয়াড় তালিকা জমা দেয়া তারা।
শেখ জামাল এদিন ১৭ জন দেশী খেলোয়াড়ের সঙ্গে ৩ জন বিদেশি খেলোয়াড়কেও রেজিস্ট্রেশন করিয়ে নেয়।
দলের অধিনায়ক আমিনুল হক বলেন, "শিরোপা ধরে রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আশা করি প্রত্যাশিত ফলটি পাবো। কারণ আমাদের দলটা যথেষ্ঠ গোছানো একটি দল হয়েছে।"
২০ খেলোয়াড় : আমিনুল হক, পিয়ারুজ্জামান পিরু, আসিম কুমার দাস (গোলরক্ষক), মিন্টু শেখ, আব্দুল হামিদ খান ভাসানী, ইউসুফ আলী খান, সাদ্দাম হোসেন এনি, অরুপ কুমার বৈদ্য, আতিকুর রহমান মিশু, আসিফ হোসেন রিমন (ডিফেন্ডার), আব্দুল বাতেন কোমল, খালেদ সাইফুল্লাহ, এনামুল হক শরিফ, মোনায়েম খান রাজু, সোহেল রানা (মিডফিল্ডার), সোহেল রানা, তৌহিদুল আলম সবুজ, স্টিভ থমাস ইউকো, ফেমি অরুনামি, এভারটন সুজা (স্ট্রাইকার)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১০০ ঘ.
bdnews24