২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামার অ্যাথলেটিক্স রোববার থেকে

জাতীয় সামার অ্যাথলেটিক্স মিট রোববার থেকে শুরু হচ্ছে। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে সোমবার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সামার অ্যাথলেটিক্স মিট রোববার থেকে শুরু হচ্ছে। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে সোমবার পর্যন্ত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৪'শ জন অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেবেন। এবারের প্রতিযোগিতায় হ্যান্ড টাইমিং থাকছেন না। অ্যাথলেটিক্স ফেডারেশন জানিয়েছে, ইলেকট্রনিক টাইমার বসানো হবে। যার মাধ্যমে খেলোয়াড়দের টাইমিং ঠিক করা হবে। এর আগে ২০০৯ সালে সর্বশেষ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। মাঝখানে ২০১০ সালে হয়নি। প্রতিযোগিতার স্পন্সর 'ওয়ালটন'। আট লাখ টাকা বাজেটের মধ্যে তারা দেবে ৩ লাখ টাকা। রোববার সকালে খেলা শুরু হলেও বিকাল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সমাপনী দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। এদিকে লন্ডন অলিম্পিক গেমসের বাংলাদেশ বহরে নেই অ্যাথলেটিক্স। এবারই প্রথম এই ইভেন্টে রাখা হয়নি। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, "১৯৮৪ সাল থেকে অলিম্পিক গেমসে অংশ নিয়ে আসছে অ্যাথলেটিক্স। এবার কেন রাখ হয়নি, তা জানিন না আমরা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কাছে বিষয়টি পুনঃবিবেচনার অনুরোধ করবো আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮২৫ ঘ.