ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বের উদ্বোধনী খেলায় ভারতকে ৪-২ গোলে হারিয়েছে ইরান।
রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত এই খেলায় ইরানের পক্ষে হ্যাটট্রিক করেন ফারহাদি। অন্য গোলটি শাহি বাহরানির। ভারতের হয়ে দু'টি গোলই করেছেন রীনা রায় দেবী।
ইরান মহিলা দল ৪ মাসের প্রস্তুতি নিয়ে খেলতে এসেছে ঢাকায়। থাইল্যান্ডে তিনটি প্রস্তুতি ম্যাচের দু'টিতে জিতেছে ইরান। হেরেছে একটি। তাদের লক্ষ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া।
গ্র"প 'বি' এর বাছাই পর্বের এই লড়াইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ, ইরান, ভারত এবং জর্ডান।
প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। আর বাছাই পর্বের এই লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি উঠে যাবে দ্বিতীয় পর্বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৮১২ ঘ.
bdnews24