২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলট পেনের ফাইনালে ওজনিয়াকি

পাইলট পেন টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ইউএস ওপেনের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাইলট পেন টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ইউএস ওপেনের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। শনিবারের ফাইনালে ডেনমার্কের ওজনিয়াকি মুখোমুখি হবে রাশিয়ার নাদিয়া পেত্রোভার। সেমিফাইনালে ওজনিয়াকি ১-৬, ৬-৩ ও ৭-৬ (৫) গেমে জেতেন রাশিয়ার এলেনা দিমেন্তিয়েভার বিপক্ষে। আর পেত্রোভা ফাইনালে উঠেন ২-৬, ৬-২ ও ৬-২ ব্যবধানে তার দেশের মারিয়া কিরিলেনকোকে হারিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪০ ঘ.