২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-রোনালদোর হ্যাট্রিকে বার্সা-রিয়ালের জয়

আগামী ২৯ নভেম্বর লা লিগায় দুই সেরা দল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ সেরা লড়াই 'এল ক্ল্যাসিকো'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২৯ নভেম্বর লা লিগায় দুই সেরা দল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ সেরা লড়াই 'এল ক্ল্যাসিকো'। স্প্যানিশ প্রিমেরা লিগায় বার্সেলোনা-রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বিতার মধ্যে এবার জমে উঠেছে দুই দলের দুই মহাতারকার লড়াইও। খেলার আগে বার্সার মেসি এবং রিয়ালের ক্রিশ্চিয়ানো রোনালদো, উভয়েই জানিয়ে দিলেন নিজেদের সেরা ফর্ম নিয়ে তারা তৈরি। শনিবার লা লিগায় মেসির হ্যাট্রিকে বার্সেলোনা ৮-০ গোলে উড়িয়ে দেয় আলমেরিয়াকে। পাল্টা জবাব দিয়ে রিয়াল ৫-১ গোলে ধসিয়ে দেয় অ্যাথলেটিকো বিলবাওকে। আর তাতে হ্যাট্রিক করেন রোনালদোও। লা লিগায় এখন পর্যন্ত ১৪ গোল করে সবার ওপরে রয়েছেন পর্তুগীজ তারকা রোনালদোই। ওদিকে ১৩ গোল করে তার ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন আর্জেন্টাইন তারকা মেসি। এ মৌসুমে দলের সঙ্গে জমে গেছে এ দু'জনের ব্যক্তিগত লড়াইও। তিনদিন আগেই মেসি বলেছিলেন রিয়াল এ মৌসুমে যতই ভালো দল গড়