২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দল মাঠে নামছে রোববার

গুয়াংজু এশিয়ান গেমস শুরু হচ্ছে ১২ নভেম্বর। কিন্তু ফুটবল প্রতিযোগিতা তার আগেই শুরু হচ্ছে। রোববার বাংলাদেশের প্রথম খেলায় প্রতিপক্ষ উজবেকিস্তান। গুয়াংজুর জংডং স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টায় ম্যাচটি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমস শুরু হচ্ছে ১২ নভেম্বর। কিন্তু ফুটবল প্রতিযোগিতা তার আগেই শুরু হচ্ছে। রোববার বাংলাদেশের প্রথম খেলায় প্রতিপক্ষ উজবেকিস্তান। গুয়াংজুর জংডং স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টায় ম্যাচটি শুরু হবে। খেলা শুরুর আগেই বাংলাদেশের জন্য দুঃসংবাদ হচ্ছে অধিনায়ক আমিনুল হক ও সহ-অধিনায়ক ওয়ালি ফয়সাল এই ম্যাচে মাঠে নামতে পারছেন না। আমিনুল জ্বরের কারণে খেলতে পারছেন না। আর ওয়ালি ফয়সাল ঢাকা থেকেই চোট নিয়ে গুয়াংজু গেছেন। আতিকুর রহমান মিশুও চোটের কারণে মাঠে নামছেন না। তবে মিডফিল্ডার জাহিদ হোসেন সেরে ওঠায় খেলতে পারবেন বলে জানান কোচ সাইফুল বারি টিটু। সম্ভাব্য একাদশ: আব্দুল বাতেন কোমল, এনামুল হক, আরিফুল ইসলাম, ইমতিয়াজ সুলতান জিতু, মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসাইন, জাহিদ পারভেজ চৌধুরী, শাকিল আহমেদ, রেজাউল করিম, নাসিরুল ইসলাম । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/২০৫৯ ঘ.