২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দলগুলোর জয়, অঘটনের শিকার ইন্টার ও চেলসি

ইউরোপীয় ফুটবলে নিজ নিজ খেলায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলসহ সব বড় দল শনিবার জয় পেলেও হেরেছে ইন্টার মিলান ও চেলসি। শনিবার 'সিরি-এ'-তে ইন্টার ০-১ গোলে হেরেছে স্যাম্পদোরিয়ার কাছে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি উইগান অ্যাথলেটিকের কাছে হেরেছে ১-৩ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপীয় ফুটবলে নিজ নিজ খেলায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলসহ সব বড় দল শনিবার জয় পেলেও হেরেছে ইন্টার মিলান ও চেলসি। শনিবার 'সিরি-এ'-তে ইন্টার ০-১ গোলে হেরেছে স্যাম্পদোরিয়ার কাছে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি উইগান অ্যাথলেটিকের কাছে হেরেছে ১-৩ গোলে। ইন্টার মিলান অতিথি হয়ে গিয়েছিলো সাম্পদোরিয়ার মাঠে। অপেক্ষাকৃত ভালো খেলেও প্রথমার্ধে গোল পায়নি স্যাম্পদোরিয়া। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফিরে আসে ইন্টার। খেলার বিপরীতে পাল্টা আক্রমণ থেকে ৭২ মিনিটে গোল করে স্যাম্পদোরিয়া। পুরো ম্যাচে নি