২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি লিগের দল এবার ১৩টি

পেশাদার ফুটবল লিগের তৃতীয় আসরে সর্বাধিক ১৩টি দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছে 'বি' লিগ কমিটি। আগের ১০টি দলের সঙ্গে সোমবার লিগ কমিটির সভায় নতুন আরো তিনটি দলের নাম ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদার ফুটবল লিগের তৃতীয় আসরে সর্বাধিক ১৩টি দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছে 'বি' লিগ কমিটি। আগের ১০টি দলের সঙ্গে সোমবার লিগ কমিটির সভায় নতুন আরো তিনটি দলের নাম ঘোষণা করা হয়। ক্লাবকাপ চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ, রানার্স আপ ফেনী সকার ক্লাব এবং সিলেটের বিয়ানীবাজার এফসিকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ লিগে নতুন তিনটি দলের অন্তর্ভুক্তি সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন," বি লিগে অংশ নিতে আগ্রহী চার দলের মধ্যে তিনটি দলকে যোগ্য মনে করেছে সাব কমিটি। তাদেরকেই খেলার সুযোগ দেওয়া হচ্ছে।' আগামী ১ আগস্ট থেকে শুরু হবে 'বি' লিগের দলবদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.