২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপের শিরোপা জিতলো লাৎসিও

ইতালিয়ান সিরি-আ'র শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে তারা। তবে রোমের ক্লাব লাৎসিওর জন্য সান্ত্বনা হয়ে এসেছে ইতালিয়ান কাপের শিরোপা। বুধবারের ফাইনালে সাম্পদোরিয়াকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

মিলান, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিয়ান সিরি-আ'র শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে তারা। তবে রোমের ক্লাব লাৎসিওর জন্য সান্ত্বনা হয়ে এসেছে ইতালিয়ান কাপের শিরোপা। বুধবারের ফাইনালে সাম্পদোরিয়াকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় প্রয়োজন হয়েছিল টাইব্রেকারের। আর তাতে লাৎসিওর জয়ের নায়ক তাদের উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। আন্তনিও কাসানো আর হুগো ক্যাম্পানেরোর দুটি শট ঠেকিয়ে দিয়েছেন তিনি। এর আগে ম্যাচের পঞ্চম মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো জারাতের গোলে এগিয়ে গিয়েছিল লাৎসিও, তবে ৩১ মিনিটে সেই গোল শোধ করে দিয়েছেন জিয়ামপাওলো পাৎসিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৭ ঘ.