২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জাতীয় রেকর্ড গড়েও সেরা হতে পারেননি টুম্পা

১০ মিটার এয়ার পিস্তলের বাছাই প্রতিযোগিতায় ভাল করেও ফাইনালে নিজের সেরাটা ধরে রাখতে পারেননি সিনথিয়া নাজনীন টুম্পা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ১০ মিটার এয়ার পিস্তলের বাছাই প্রতিযোগিতায় ভাল করেও ফাইনালে নিজের সেরাটা ধরে রাখতে পারেননি সিনথিয়া নাজনীন টুম্পা। বিকেএসপিতে অনুষ্ঠানরত ২৩ তম জাতীয় শ্যুটিংয়ের তৃতীয় দিনে ১০ মিটার এয়ার পিস্তলের বাছাইয়ে টুম্পা ৩৭৩ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড গড়েন। কিন্তু সেই স্কোর ধরে রাখতে পারেননি ফাইনালে; ৪৬৫.১ স্কোর (শ্যুট অফসহ) নিয়ে রূপা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের এই শ্যুটার। তার চেয়ে মাত্র ০.১ বেশি স্কোর করে সোনা জিতেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের আরমিন আশা। ব্রোঞ্জ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাহিদা খাতুনের (৪৬০.১)। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ঢাকা রাইফেল ক্লাবের সাবরিনা সুলতানা ৫৫৩ স্কোর করে সোনা জিতেছেন। বিকেএসপির তৃপ্তি দত্ত জিতেছেন রূপা, স্কোর ৫৪৬। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার (৫৪৫) পেয়েছেন ব্রোঞ্জ। ছেলেদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে কুষ্টিয়া রাইফেল ক্লাবের হাফিজুর রহমান ডলার ৫০৬ স্কোর করে সোনা জিতেছেন। রূপা জিতেছেন আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের মাকসুদুর রহমান (৪৮৭)। একই দলের সেলিম আজাদ জিতেছেন ব্রোঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০০৫ঘ.