২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সুপার কাপের ভবিষ্যৎ নির্ধারণ

বিডিআর বিদ্রোহের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। স্থগিত হয়ে পড়া সুপার কাপের ভাগ্য নির্ধারন হবে রোববার বাফুফে সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বিডিআর বিদ্রোহের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। স্থগিত হয়ে পড়া সুপার কাপের ভাগ্য নির্ধারন হবে রোববার বাফুফে সভায়। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন, "আগামী ৬ মার্চ সুপার কাপ শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আগামীকাল বাফুফে সভায় টুর্নামেন্টের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।" শনিবার বিকেলে সভা করে টুর্নামেন্ট কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে তার আগেই বিডিআর বিদ্রোহে ব্যাপক প্রাণহানির ঘটনায় এ টুর্নামেন্ট অনানুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যায়। এ দুঃখজনক ঘটনার জন্য সভার শুরুতে শোক প্রকাশ করেছেন বাফুফে কর্তারা। সুপার কাপ শুরুর সম্ভাব্য তারিখ সম্পর্কে কোনো ধারনাও দিতে পারেননি টুর্নামেন্ট কমিটির সদস্যরা। বাফুফে সদস্য হারুনুর রশীদ বলেছেন, "দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাফুফে একটি সিদ্ধান্ত নেবে। সরকারের ওপর মহলের সঙ্গে যোগাযোগ করছেন বাফুফে সভাপতি। সেখান থেকেও একটা সিগন্যাল দরকার।" শনিবার তারা অবশ্য ক্লাবগুলোর কাছে টুর্নামেন্টের নিয়মাবলী জানিয়ে চিঠি পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩৮ঘ.