২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল হারিয়েছে মুক্তিযোদ্ধাকে

আবাহনীর কাছে পৌঁছে গেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। তারা শুক্রবার ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে ১৬ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে শীর্ষ দল আবাহনীর ঘাড়ে। যদিও এক ম্যাচ কম খেলে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আবাহনীর কাছে পৌঁছে গেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। তারা শুক্রবার ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে ১৬ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে শীর্ষ দল আবাহনীর ঘাড়ে। যদিও এক ম্যাচ কম খেলে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১২ মিনিটের মাথায় রাজনের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ২৮ মিনিটে কাঞ্চন তা শোধ করে ম্যাচে ফিরিয়ে আনেন মুক্তিযোদ্ধাকে। ম্যাচ শেষ হওয়ার মিনিট বারো আগে মোরশেদের গোলে এই ম্যাচ জিতে শেখ রাসেল ক্রীড়াচক্র নিজেদের দ্বিতীয় স্থান সংহত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৬ঘ.